ম হাসান এর ব্লগ
“আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে শিল্পাঞ্চল, এর বিরাটাকৃতির দালান-কোঠা সমেত, আমাদের শহর এবং এর ভূ-প্রকৃতিতে আর কোন বিরক্তিকর উপাদান নয়, বরং এ হচ্ছে কর্মের প্রতীক,এ হচ্ছে এক স্মৃতিস্তম
দীর্ঘদেহ, মোটামুটি স্বাস্থ্যবান একটা লোক হাসপাতালের গেটে কিছু কাগজপত্র বগলে নিয়ে দাঁড়িয়ে। আমি ভেবেছিলাম কোন কাজে এসেছে এখানে, অপেক্ষা করছে কারো জন্য, অথবা হয়তো কোন রুগীর দর্শনার্থী।
কবিতা নিয়ে আলোচনার শেষ নেই। যেহেতু বৃহত্তর ও বহুমাত্রিক জীবনই কবিতার অনুষঙ্গ তাই একে কোন একটা সংজ্ঞায় বন্দি করা প্রায় অসম্ভব। অনেক গদ্য পড়বার পর
কখনো এমন হয় যে, দুটো শব্দ, আপাত সম্পর্ক বিহীন, একসাথে ভাবনায় আবির্ভূত হয় এবং ঘুরতে থাকে। কিন্তু তাদের এই মেলামেশা, অদ্ভুত চলাচল, উৎপাত, যেন বা জলের অনতি গভীরে সাঁতরাতে থাকা একজোড়া মাছ, যাদের নড়াচড়া
একটি দূর্বল ধারাবাহিকের আমরা আরো দূর্বল অভিনেতা-অভিনেত্রী। আমাদের তেমন কোন ভালো স্ক্রিপ্ট রাইটার নাই এখন। শুরুতে গল্পটা আশাবাদী হবার মতো ছিলো তারপর কয়েক পর্ব যেতে না যেতেই সব এলোমেলো। কতো নতুন লেখক
সারা দেশ যখন বিশ্বকাপ নিয়ে মত্ত, তখন একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মুখে হাসি নেই, উচ্ছ্বাস নেই। তাদের অভিভাবক, বন্ধু, স্বজনদের দিন কাটছে উদ্বেগ আর নৈরাশ্যে। খুলনা বিশ্ববিদ্যালয়ে গত এপ্রিলে ঘ
I believe that social media's greatest gift is in providing every person the forum to be themselves, speak their heart & soul.
-- Jeb Dickerson, April 25, 2009 on Twitter (@JebDickerson),
আলোকস্তুতি শেষে সকল ক্লান্ত হৃদয়,
খুঁজে নেবে আঁধারের ঠাঁই।
রোদ্দুর জিরিয়ে নেবে ছায়ার আশ্রয়ে,
আশ্চর্য জোৎস্নার গাঁথা,
অবশেষে নিদ্রায় সমর্পিত হবে।
এমত চক্র চলাচলে,
বিপ্লবের ঘোর শেষে,
রবীন্দ্র জন্মজয়ন্তী ১৪১৭ তে লেখা
১.
তোমার সঙ্গীতে সমর্পিত হৃদয়
জানে করুণাময়তা সত্য,
প্রকৃত ঈশ্বর,বহু নামে ব্যাপ্ত চরাচরে,
যেমন বিরাজমান অভিন্ন প্রার্থণার সুর,
পূজায় অথবা প্রেমে।
অনুপ্রেরণা: অরুন্ধতী রায়ের সাম্প্রতিক প্রবন্ধ "Walking With The Comrades"
মাওবাদী নামে কিংবা বেনামে, বিভিন্ন নামে, দেশে দেশে কালে কালে সকল বিদ্রোহীদের
প্রত্যাখানের ভেতরে যারা বেঁচে আছে, আমাদের অলক্ষ্যে,
অনালোকিত প্রতিটি দিন, চির অমাবস্যার আঁধার রাত্রি,
নিরন্তর বঞ্চনার ভেতরে অযুত নিপীড়িত জীবন।
সেই দিকে নির্নিমেষ তাক করা আছে,
প্রশিক্ষিত অস্ত্রের সারি সারি মুখ,
আছে ঘৃণার উচ্চারণ, মুক্তির সংগ্রামের বিরুদ্ধে,
অন্যায্য সম্পদের ঔদ্ধত্য, অন্যায় ক্ষমতার দম্ভ,
আছে প্রতিবাদ নিশ্চিহ্ন করবার অভিপ্রায়ে
দেশে দেশে জান্তব সামরিক আয়োজন।
প্রতুল, প্রতুলের গান এবং প্রতুলের গানের সকল শ্রোতাদের...
কোলাহলে নগরী নিখোঁজ।
চৈত্রের অপরাহ্ন ঈষৎ রক্তিম,
তবু একটি হলঘর জুড়ে,
নিবিড়তা পেয়ে গেছে
অপেক্ষমান হৃদয়গুলো।
ছাব্বিশে মার্চ ২০১০ এ লেখা
১.
দখিনের খোলা হাওয়া, আলো
ভাসিয়ে দিলো আমার ছোট ঘর-
আজ স্বাধীনতা দিবস।
২.
তোমার প্রাণ হয়ে আছি
তোমার বুকের ভেতরে বেঁচে-
স্বদেশ আমার।
৩.
২০০৪ এর ১৩ই মার্চে কটকা সমুদ্র সৈকতে হারিয়ে যাওয়া বন্ধুদের
শুধু তরুণ হৃদয়ই জানে সব ছুঁড়ে ফেলে ছুটে যেতে সমুদ্রের জলে।
তরুণ হৃদয় শোনে এক মোহময় স্বর ঢেউয়ের গর্জনের আড়ালে।
বিপুল বিজ্ঞাপনে এ নগরী সেজে থাকে রোজ
বিলবোর্ড অলংকারে।
রাস্তার কোণে কোণে এবং দেয়ালে
হাজারো পণ্যের কলোরোল,
যেদিকে তাকাই দেখি অলিতে গলিতে
রাশি রাশি বিক্রির নিরব ঘোষণা।
নিরহংকার কুঁড়ে, ছোট চালা ঘর, আদিবাসী গ্রাম
যেন বাঁশের অলংকারে, সেজে আছে পাহাড়ের ঢাল।
হাঁড়ভাঙ্গা খাঁটুনি রোজ, হাজারো সংকটে তবু
প্রকৃতির মাতৃ-আদরে এক অনুচ্চ অরন্য যাপন।
নগরে বসন্ত নাই, যেহেতু কংক্রিট
ঋতুবদলের নিয়ম জানে না।
ধুলিতে ধূসর বৃক্ষ সেও ভুলে গেছে
আপন পত্রপল্লব কিংবা শরীরের রং।
যেমন পাহাড়, তার সবুজ শরীরে, ছোট কোন আদিবাসী গ্রাম নিয়ে দাঁড়িয়ে নিরব, গম্ভীর, দেখে পাখীদের উড়ে যাওয়া, ভেসে থাকা পাতার মতোন শুণ্যে হাওয়ায়।
এমন নয় যে, কেবল ১৪ জানুয়ারিতে তৌহিদ এনাম অপু'র জন্মদিনে ওর কথা মনে পড়ে। কিন্তু গত কয়েকবছর যাবৎ এই দিনটাকে কেন্দ্র করে আমাদের, মানে অপুর বন্ধু-স্বজনদের কিছু কর্মকান্ড থাকে, তাই ওর নামটা উচ্চারিত হয় একটু বেশিই। এই জন্মদিন উপলক্ষেই একটি স্মারক ক্যালেন্ডার প্রকাশিত হয়, যার মাধ্যমে ১৩ মার্চে কটকা সমুদ্রে সৈকতে হারিয়ে যাওয়া আমাদের অন্য সব বন্ধুদেরও আমরা স্মরণ করি। এবছরের ক্যালেন্ডার ঠিক সময় মতো বের করা গেলোনা, শেষ মুহুর্তে ডিজাইনারের কম্পিউটার হার্ড ডিস্ক ক্রাশ করায়, পুরো কাজটাই পিছিয়ে গ্যালো আরো ক'দিন। প্রতিবছর একজন লেখকের প্রথম বই বের করবার কাজও এখনও অনিশ্চিত, কারণ তেমন পান্ডুলিপি সংগ্রহে সাফল্য আ
গল্প লিখি না, অন্তত কাগজে-কলমে বহুদিন। তবু গল্প শেষ হয়ে যায়নি চারপাশে কিংবা গল্পের চরিত্ররাও আমায় ছেড়ে যায়নি পুরোপুরি।কখনো কখনো পুরনো এক আধজনের সংগে কথা হয়,নতুন কাউকেও আবিষ্কার করি, পরিচিত হই। নিজের গল্পের চরিত্রদের জন্যে কার না ভালোবাসা থাকে?
