নির্ভরতার বাতাস

03 Apr 2010
Posted by অভীক সোবহান
Printer-friendly versionSend to friend

নির্ভরতার বাতাস

মুঠোয় পুরে রেখেছিলাম একদলা করপুর !

বহুদিন সংগ্রামহীন আলগা আঙ্গুল
ভাজ গলে সেই নির্ভরতার ঘ্রাণ প্রজাপতি হয়ে
উড়ে গেছে উচুতে _ নীলে, নগর সমীপে।
সহসা, তাকিয়ে দেখি, রোদে ঢাকা দুপুর !
আঙ্গুলের ফাকে চোখ রাখি _ আলো আড়াল !
দূর কোণে মেঘ করে আছে ঠিক; আর
নখে লেগে আছে করপুরি সুবাতাস !

এইভাবে আমার প্রাণ, সুঘ্রাণ রূপে মেঘে মেঘে
বেড়ায় দৃশ্যণ ছেড়ে ভিন্ন শহরে । আত:পর
বৃষ্টি হয়ে নামবে জানি ঠিক _
মহানগরের প্রতিটি বৃক্ষের চাতক পাতার আদরে
তোমার হাতের তালু, মেঘে-মেঘে, স্তনন প্রান্তে।

মুঠোয় পুরে রেখেছিলাম সুসময়, সুদিন !
একযুগ আগে একদিন।।

Sobhan(c)dec 2008_Syl

কর্পূরের মতোন সময়ও হাত গলে

কর্পূরের মতোন সময়ও হাত গলে উড়ে যায়...
খুব ভালো লাগলো অভিক ভাই।


ধন্যবাদ ম. হাসান হীরা, ফেস

ধন্যবাদ ম. হাসান হীরা, ফেস বুক অফ সহ বেশ কিছু কাজ অফ রেখেছি, পড়া লেখায় (একাডেমিক)
,বরঙ ভাবছি নৃ.অর্গ সহ পত্র পত্রিকায় সময় দেোয়াটা ভাল হবে এখন। নৃ এর ব্লগ এ আরো একটিভ
সদস্য দরকার।
বাই দা োয়ে আমার নামের বানানটা 'ভী' দিয়ে লেখ, না হলে
ভুলে আবার কোথাো ছাপা হয়ে যাবে 'ভি'


সাধু সাধু! অনেকেই সদস্য

সাধু সাধু!
অনেকেই সদস্য হয়েছেন কিন্তু তারপর কোন লেখালেখি করছেন না, কোনও মন্তব্যও না। ঠিক বুঝতে পারছি না কেনো। তবে মনে হয় ফেসবুক এর একটা বড় কারন। ফেসবুকে লেখা পোস্ট করলেই সবার সাথে সহজে শেয়ার করা যায়। যা হোক দেখা যাক কি হয়। দ'র আগামী সংখ্যার জন্যে লেখা সংগ্রহ জরুরী। আপনিও দেখেন কি করা যায়।

মনে হয় 'ভি' ব্যাপারটা আমার মাথায় ঢুকে গেছে, জানি না কেনো Smile ঠিক করে নিচ্ছি।


ফেস বুক একটা কারন তবে

ফেস বুক একটা কারন তবে অন্যান্য ব্লগ চলছে, তাদের অবশ্য র্দীঘ সময় লেগেছে
এবঙ সামহয়ার বা আমার ব্লগ এ কোন ইসতেহার দেোয়া নেই...
সহজে গ্রহনযোগ্য বা প্রথম আলো ব্লগ এর মত ব্রান্ড। আর সবথেকে বড়
বিষয় হল এখানে প্রথমত আমাদেরই লিখতে হবে,,এই আমাদের সংখ্যাটা কম..
বিশেষত নিয়মিত কিছু না লিখলে পোস্ট দেোয়া মুশকিল।
'ভি' টা পুজিবাদী সমাজ ব্যবস্থার কারনে তোমার মাথায় ঢুকে গেছে..
ডিকশনারীতে দেখে নিো...অভীক আর অভিক এর পার্থক্য...তাহলে
বুঝতে পারবে...একটা ডানে যায় অন্যটা বায়ে..হা হা হা ...


একটা প্রতিষ্ঠিত জায়গায় সবাই

একটা প্রতিষ্ঠিত জায়গায় সবাই যোগ দিতে চায় এটা স্বাভাবিক। আবার একটা জায়গাকে একটু একটু করে বিকশিত করতেও একটা সম্মিলিত প্রয়াস দরকার। এই ব্লগ প্রধানত নৃ-কমিউনিটির কথা(সদস্য/স্বজন/শুভাকাঙ্ক্ষী) ভেবেই করা যাদের সকলেই অন্য কোন প্রতিষ্ঠিত ব্লগগুলোতে নিয়মিত লিখছেন এমন নয়। এই ব্লগ খুব বিরাট রুপ নেবে বা একটা ব্রান্ড হয়ে উঠবে তা প্রত্যাশিত নয়, বরং এটা হোক ছোট কাগজের মতো একরকমের "ছোট ব্লগ"। ভাবনার ও প্রকাশের বিশিষ্টতায় একে অনন্য করে তুলতে হবে আমাদের।

ওহ! এখনতো হ্রস্বই-দীর্ঘই এর রাজনীতিতে পড়ে গেলাম Sad কিন্তু হ্রস্বই তো বামপন্থী হবার কথা, হা হা হা।


নতুন মন্তব্য লিখুন

এই ঘরের তথ্য গোপন রাখা হবে।