সমুদ্র স্নান

14 Mar 2010
Posted by ম হাসান
Printer-friendly versionSend to friend

২০০৪ এর ১৩ই মার্চে কটকা সমুদ্র সৈকতে হারিয়ে যাওয়া বন্ধুদের

শুধু তরুণ হৃদয়ই জানে সব ছুঁড়ে ফেলে ছুটে যেতে সমুদ্রের জলে।
তরুণ হৃদয় শোনে এক মোহময় স্বর ঢেউয়ের গর্জনের আড়ালে।
সেই স্বর শুনেছিলি বুঝি, তাই স্থলের আশ্বাস ভুলে
বালিতে পায়ের ছাপ ফেলে ছুটে গেলি সমুদ্র স্নানে।

কোন এক অলীক ইশারা বুঝি দেখেছিলি দরিয়ার নীলে
সমুদ্রের আঁশটে নোনা জলে পেয়ে গেলি দূর্লভ সুঘ্রাণ।
ভ্রমণে ক্লান্তির ঘোরে অবগাহন বঞ্চিত শরীর
ডেকে নিলো নিবিড় জলের গভীরতা।

ছুটে চলা ঢেউয়ের শয্যায় সে কোন স্থিরতা মিলে গ্যালো?
সে কেমন গভীর নিদ্রায়, আমাদের হাহাকার, ডাকাডাকি
সব ব্যার্থ প্রতিধ্বনি হয়ে অপরাধী ঢেউয়ের সাথে
ফিরে আসে তীরে।

জলেতে থাকে না দাগ কোন,
মনে গাঢ় দাগ থেকে যায়।
আমাদের অভিমানী মনগুলো সমুদ্রের তীরে বসে থাকে
যেনো কোন অনন্ত অপেক্ষা নিয়ে সাথে,
ডুব সাঁতারের খেলা ভেঙে, সমুদ্র স্নান সেরে
যদি তোরা দুষ্টুমির হাসি মেখে মুখে,
আর একবার আমাদের সামনে দাঁড়াস!

abar ki dekha hobe

abar ki dekha hobe bondhu
kono ek performance monche
nana ronger alor khelay.............


সত্যি যদি একবারের জন্য হলেও

সত্যি যদি একবারের জন্য হলেও আসত! পৃথিবীটা কেমন যেন!!


বাংলা লেখা যাচ্ছে না কেন?

বাংলা লেখা যাচ্ছে না কেন?


জলেতে থাকে না দাগ কোন মনে গাঢ়

জলেতে থাকে না দাগ কোন
মনে গাঢ় দাগ থেকে যায়।
...

এই লাইন দুইটা মারাত্মক, একেবারে কলিজা খামচে ধরে। আর কবিতাটায় অপুর খুব জাগ্রত উপস্থিতি টের পেলাম পড়ার সময়।

আপনার কবিতা অনেক ভালো হচ্ছে।


খুব ভালো লাগলো

খুব ভালো লাগলো


খুব ভালো লাগলো... কটকার

খুব ভালো লাগলো...
কটকার স্মৃতি যেন ভেসে উঠলো এক লহমায়


ধন্যবাদ প্রহর।

ধন্যবাদ প্রহর।


নতুন মন্তব্য লিখুন

এই ঘরের তথ্য গোপন রাখা হবে।