আড্ডা আর গান
গত শনিবার (৭ নভেম্বর ২০০৯)-এ আমরা বসেছিলাম একটা অন্যরকমের আড্ডায়, আড্ডাস্থল বারিধারায় বেঙ্গল মিউজিকের স্টুডিও। কফিল ভাই এবং আমাদের এইসময়ের গানের তরুণরা কয়েকজন, যারা নিজেরাই গান লিখছেন, সুর করছেন, বাজাচ্ছেন এবং গাইছেনও। রাজুর দৌড়াদৌড়ি ও মোবাইলে সকলকে খোঁজ খোঁজ, অতঃপর সবাই আসতে আসতে বেজে গেছে দুপুর প্রায় দুটো। সকলেই ক্ষুধার্ত। কোনরকম একটু মিষ্টি, পাউরুটি,কলা পেটে পুরে তারপর একঘন্টার মতো চললো আড্ডা আর গান। বিরতী নিয়ে চা এবং সিগারেট তো আছেই। ফলাফল ৭২ মিনিটের একটা টানা রেকির্ডিং। কোন এডিটিং করা হয় নি। নিরীক্ষামূলক, দেখা যাক শুনতে কেমন লাগে। আড্ডায় উপস্থিত ছিলেন কফিল আহমেদ,রাজু, অভিজিৎ, পদ্ম, অতনু, রাব্বী, মুয়িজ, রিপন, হীরা এবং আরো কয়েকজন। দুঃখিত যে সকলের নাম মনে করতে পারছি না এই মুহুর্তে। সাউন্ড ইন্জিনিয়ারিং এ ছিলেন শুভ। স্টুডিওর খরচাপাতি তৌহিদ এনাম ফাউন্ডেশনের সৌজন্যে প্রাপ্ত। নিচের লিংকটাতে গিয়ে মোট নয়টি ট্রাকে সমস্ত আড্ডাটি শোনা যাবে (০০১-০০৯ পর্যন্ত ক্রমানুযায়ী), চাইলে ডাউনলোডও।






আড্ডায় উপস্থিত ছিলাম না তবে
আড্ডায় উপস্থিত ছিলাম না তবে অডিো থেকে বুঝতে পারি আরো ২ জন উপস্থিত ছিলেন
ম.হাসান এবঙ অভিজিত
নতুন মন্তব্য লিখুন